1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে শিশু হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে চার বছরের এক শিশু হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দুপুরে শহরের বেলটিয়ায় র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেস ব্রিফিং এ জানান, গত ৯ সেপ্টেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বেপারীপাড়া গ্রামের বাচ্চু মিয়া তার চার বছর বয়সী শিশু কন্যা নুসরাত জাহান হাবিবাকে দোকান থেকে খাবার কিনে দিয়ে বাড়ির দিকে পাঠিয়ে বাজারে চলে যায়। কিন্তু ফিরে এসে জানতে পারেন হাবিবা বাড়ি ফিরেনি। নিখোঁজের একদিন পর ভোরে নিজ বাড়ির উঠানে হাবিবার মরদেহ দেখতে পায় তার মা হীরা আক্তার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে ও রুবেল নামে একজনকে আটক করে। পরের দিন ১২ সেপ্টেম্বর নিহত শিশুর বাবা বাচ্চু মিয়া দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করলে তদন্ত শুরু করে র‌্যাব।

র‌্যাবের কোম্পানী কমান্ডার আরও জানান, বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা থেকে গতকাল দুপুরে সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়, পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী আবুল কাসেমকে গতকাল গভীর রাতে কুড়িগ্রামের দুশমারা থানা এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে নুসরাত জাহান হাবিবাকে রাস্তায় একা পেয়ে কৌশলে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে নির্মমভাবে প্রহার করে। পরবর্তীতে আবুল কাশেম ব্যাটারীর এসিডযুক্ত পানি হাবিবার শরীরে ঢেলে দেয় ও পুকুরে কচুরীপানা দিয়ে ঢেকে রাখে। পরের দিন রাত ৩টার দিকে বাচ্চুর বাড়ীর উঠানে আসামীরা শিশুটির মরদেহ রেখে যায়।

আজ বিকেলে আসামীদের দেওয়ানগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি