1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

গৌরীপুরে নৃ-গোষ্ঠী পেল ঘর, ঘাস চাষিরা প্রণোদনা

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

নৃতাত্বিক জনগোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহের গৌরীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৪ টি পরিবারের মাঝে হাঁস-মুরগির পালনের জন্য ২৪ টি ঘর প্রদান করা হয়েছে।

এছাড়াও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ জন ঘাস চাষির প্রত্যেককে পাঁঁচ হাজার টাকা করে প্রণোদনা দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী ফৌজিয়া নাজনীন উপকারভোগীদের মাঝে ঘর ও প্রণোদনার অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. হারুন অর রশিদ। বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. নাজনীন সুলতানা, প্রাণিসম্পদ সম্প্রারণ অফিসার ডা. মোঃ আসমাউল ইকবাল মৃদুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি