1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার

সরকারের উন্নয়ন প্রচারে গৌরীপুরে উঠান বৈঠক

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকান্ড প্রচার করতে ময়মনসিংহের গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ভাদেড়া পাড়ায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেত্রী ও নৌকার মনোনয়ন প্রত্যাশী নাজনীন আলম।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ব্যাপারীর সভাপতিত্বে ও বোকাইনগর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নয়ন মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, বোকাইনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তৌহিদ আকন্দ, সোহেল রানা, ঝিনুক আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি