1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সমরেশ মজুমদার আর নেই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩

‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার আর নেই। আজ সোমবার সন্ধ্যায় কলকাতায় তাঁর মৃত্যু হয়েছে।

খ্যাতনামা এই কথাসাহিত্যিকের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। সেখানেই তিনি সন্ধ্যা পৌনে ছয়টা নাগাদ শেষনিশ্বাস ত্যাগ করেন।

পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের পটভূমিতে ত্রয়ী উপন্যাস ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’ লিখেছিলেন সমরেশ মজুমদার। এ ছাড়া ‘সাতকাহন’, ‘গর্ভধারিণী’, ‘অর্জুন’, ‘মেজরের অ্যাডভেঞ্চার’সহ তাঁর বহু উপন্যাস দুই বাংলায় জনপ্রিয়তা পেয়েছিল।

সাহিত্য একাডেমি পুরস্কারসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন সমরেশ মজুমদার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি