1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে দুই তরুণ নিখোঁজ

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই তরুণ নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার বিকেলে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই তরুণ। তাদের উদ্ধারে স্থানীয়রা চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলাটির উচাখিলা ইউনিয়নের মরিচারচর বালুরঘাট এলাকায় গোসল করতে নেমে দু’জন নিখোঁজ হয়। এদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। নিখোঁজের মধ্যে একজন ফয়সাল (১৪)। সে উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে। সে উচাখিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। অপর জনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। ওই সময় গোসলে নেমে এক তরুণ ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ঝাপ দেয় ফয়সাল। এতে সেও নিখোঁজ হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসর মো. দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল এনে খোঁজ করতে নামানো হচ্ছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দু’জন নিখোঁজের খবর পেয়েছি। লাশ উদ্ধার হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি