1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

ভালোবাসা দিবসে জামাই-শাশুড়ির পালানোর ৮ দিন পরও খোঁজ মেলেনি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

ভালোবাসা দিবসে জামাই-শাশুড়ি একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনার আট দিন পার হলেও এখনো তাঁদের হদিস মেলেনি। এ ঘটনায় গত সোমবার আদালতে নালিশি মামলা করেন শ্বশুর। পরে আদালত জামাই-শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজ বুধবার মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, মির্জাগঞ্জে শাশুড়িকে নিয়ে জামাই পালানোর ঘটনায় মামলার কথা শুনেছেন। কিন্তু আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানার কাগজ এখনো হাতে পাননি।

মামলার বাদী মুঠোফোনে বলেন, ‘আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেছি। কিন্তু আমার স্ত্রী ও জামাইয়ের কোনো হদিস পাচ্ছি না। থানায় কয়েকবার যোগাযোগ করেছি। পুলিশ কোর্ট থেকে নাকি কাগজই পায়নি।’

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলার এক ব্যক্তির বড় মেয়ের সঙ্গে অভিযুক্ত জামাইয়ের বিয়ে হয় পাঁচ বছর আগে। বিয়ের পর থেকে মেয়ের জামাতা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। শ্বশুর কাজের সূত্রে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ ফাঁকে শাশুড়ির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান জামাই। ১৪ ফেব্রুয়ারি শাশুড়িকে নিয়ে পালিয়ে যান জামাই। এ সময় তাঁর শ্বশুর ঢাকায় ছিলেন। ঢাকা থেকে ফিরে তিনি জানতে পারেন তাঁর স্ত্রী (শাশুড়ি) জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন।

এ ঘটনায় সোমবার শ্বশুর বাদী হয়ে মির্জাগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী ও জামাইকে আসামি করে নালিশি মামলা করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস ওই দিনই অভিযুক্ত জামাই-শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি