1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কৃষ্ণ গহ্বরের গবেষণায় পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

কৃষ্ণ গহ্বরের গবেষণায় পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

অনলাইন ডেস্ক
কৃষ্ণ গহ্বর (ব্লাক হোল) অনুধাবনে সহায়তা করার গবেষণার জন্য এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন রজার পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং এন্ড্রু গেজ।

মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নাম ঘোষণা করা হয়।

২০১৯ সালে মহাবিশ্ব নিয়ে ‘যুগান্তকারী’ আবিষ্কারের জন্য তিনজনকে নোবেল প্রদান করা হয়। তারা হলেন, জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ।

এর আগে সোমবার চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন।

হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তারা হলেন, হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম. রাইস।

বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

এম এ হালিম

এম এ হালিম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি