1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ব্লগার নিলয় হত্যা : মেজর জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

ব্লগার নিলয় হত্যা : মেজর জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার অন্যতম আসামি মেজর (বহিষ্কৃত) সৈয়দ মো. জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম চার্জশিট গ্রহণ করেন এবং একইসঙ্গে মেজর জিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতে খিলগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ইউসুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (৪ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস ১৩ জনের বিরুদ্ধে আদালতে এই চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলো— মেজর (বহিষ্কৃত) সৈয়দ মো. জিয়াউল হক জিয়া, মো. মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খাঁন, মো. কামাল হোসেন সরদার, মাওলানা মুফতী আব্দুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সলে সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পো স্ট্যান্ডের কাছে আট নম্বর সড়কে নিজ বাসায় খুন হন নিলয়। চার যুবক বাসা ভাড়ার কথা বলে নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর নিলয়কে গলা ও ঘাড়ে কুপিয়ে হত্যা করে।

ওই ঘটনায় তার স্ত্রী আশামনি খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এম এ হালিম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি