1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ঈশ্বরগঞ্জে পাবেল হত্যা মামলায় গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবেল মিয়া হত্যা মামলায় মো. রমজান আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃত রমজান আলী ঈশ্বরগঞ্জের গাতীপাড়া গ্রামের মৃত আসন আলীর ছেলে। নিহত পাবেল মিয়া ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

জানা যায়, সপ্তম ধাপে গত ৭ ফেব্রুয়ারি জেলার ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নে রঘুনাথপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেম্বার প্রার্থী মতিউর রহমানের বাচ্চুর পক্ষে কাজ করে নিহত পাবেল মিয়া। নির্বাচনে মোহাম্মদ আলী বিজয়ী হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে। পরদিন ৮ ফেব্রুয়ারি সকালে পাবেলের পরিবারের সঙ্গে রমজান আলীর লোকজনের সংঘর্ষ হয়। এতে পাবেল গুরুতর আহত হন। এরপর তাঁকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাবেলের মৃত্যু হয়।

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি