1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ফুলবাড়িয়ায় দরিদ্র পিতা ৫০ হাজারে বিক্রী করে দিলেন নবজাতক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও গ্রামে অভাবের কারণে সাত দিনের শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে নোয়াখালীর এক নিঃসন্তান দম্পতি শিশুটি কিনে নিয়েছেন বলে স্বীকার করেছেন শিশুটির বাবা আব্দুল খালেক। শিশু বিক্রির মধ্যস্থতা করেছেন স্থানীয় দীপ্ত অর্কিড লিমিটেডের কর্মচারী জাকির হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাহালগাঁও গ্রামের আব্দুল খালেক ও কল্পনা আকতার দম্পতির চার সন্তান রয়েছে। এর মধ্যে দেড় বছরের একটি সন্তান শারীরিক প্রতিবন্ধী। সাত দিন আগে ওই দম্পতির ঘরে আসে পুত্রসন্তান। নাম রাখা হয় সোয়াত ইসলাম। গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দীপ্ত অর্কিড লিমিটেডের কর্মচারী জাকির হোসেনের মধ্যস্থতায় ৫০ হাজার টাকায় শিশুটি বিক্রি করে দেন খালেক-কল্পনা দম্পতি। নোয়াখালীর এক নিঃসন্তান দম্পতি শিশুটিকে কিনে নিয়েছে বলে জানা গেছে। তবে ওই দম্পতির পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকালে শিশুটিকে নিয়ে তাঁরা নোয়াখালী চলে গেছেন।

বিষয়টি স্বীকার করে শিশুটির বাবা আব্দুল খালেক বলেন, ‘আমি গরিব অসুস্থ মানুষ। সন্তানের ভরণপোষণ করতে পারি না। তাই দিয়েছি, তাঁরা আমাকে কিছু টাকা দিয়েছে।’

শিশুটির দাদি জুলেখা বলেন, ‘মিছামিছি বলতে পারব না, আমার ছেলে অসুস্থ মানুষ, সন্তানের ভরণপোষণ করতে পারে না, না খেয়ে থাকতে হয়। নিঃসন্তান ওই দম্পতি টাকাসহ শাড়ি লুঙ্গি আমাদের দিয়ে শিশুটি নিয়ে গেছে।’

তবে কত টাকায় শিশুকে বেচে দেওয়া হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কোনো তথ্য দেননি শিশুটির বাবা ও দাদি।

শিশুটি বিক্রির মধ্যস্থতাকারী জাকির হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় সংবাদকর্মী আব্দুল কাদের বলেন, ‘আমার বাড়ির পাশের ঘটনা। পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সাত দিনের শিশু বিক্রি করার ঘটনা ঘটেছে। তবে ওই দম্পতি অভাবের কারণেই শিশুটি বিক্রি করেছেন বলে আমাদের জানিয়েছেন।’

এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল হোসেনের সঙ্গে এ ব্যাপারে বলেন, ‘অভাবের কারণে সাত দিনের শিশু বিক্রির বিষয়টি আমার জানা নেই। বিষয়টি অমানবিক। আমি খোঁজ নিচ্ছি।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খোঁজ নিব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি