1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ঈশ্বরগঞ্জ সড়কে উল্টে গেলো পিকনিকের গাড়ি, ১৩ কিশোর আহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে পিকনিকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ১৩ কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে গৌরীপুরের শিবপুর এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।

আহতরা হলো, রেজাউল মিয়া (১৫), মো. হুমায়ন কবির (১৮), শাহীন (১৭), অপু মিয়া (১৭), আশিক (১৭), শাকিল (১৫), আবু রায়হান (১৭), আবু সাইদ (২০), জাকারিয়া (১৬), নূর-ইসলাম (১৮), রুবেল (২০), কামরুল ইসলাম (২০), ইটনু মিয়া (১৭)।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, একটি পিকআপে করে প্রায় ২৫ থেকে ৩০ জন কিশোর ঈশ্বরগঞ্জ থেকে জেলা সদরের দিকে আসছিল। ওই পিকআপে দুটি বড় সাউন্ড বক্স উচ্চ শব্দে বাজিয়ে হই-হুল্লোড়সহ নাচানাচি করছিল কিশোররা। গাড়িটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের শিবপুরে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের ইশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাইনি। আহতরা ইশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি