1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

দুই গারো স্কুলছাত্রী ধর্ষণ, চার দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ৫ নম্বর গাজিরভিটা ইউনিয়নের ডুমনিকুড়া গ্রামে দুই আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে গাজিরভিটা ইউনিয়নের কাজলের মোড় বাজারে গারো আদিবাসী লীগ, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প এবং সাধু পিতরের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশ নেওয়া হালুয়াঘাট গারো ছাত্র সংগঠনের সাবেক সভাপতি পলাশ রিছিল অভিযোগ করে বলেন, গারো আদিবাসী ধর্ষণের ঘটনায় চার দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যদি ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের সঙ্গে জড়িত আসামিরা গ্রেপ্তার না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

হালুয়াঘাট গারো ছাত্র সংগঠনের সভাপতি জেমস্ রেমা বলেন, ‘মামলার পরে আমরা আশায় ছিলাম প্রশাসন দ্রুত ধর্ষণের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করবে। যেহেতু আসামিদের নামসহ আমরা মামলা করেছি। কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার না করতে পারায় আমরা হতাশ হয়েছি। আমরা চাই দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হোক।’

গারো আদিবাসী লীগের সভাপতি তুরষ দাংগ বলেন, ‘ধর্ষক কারো ভাই বা বন্ধু হতে পারে না। আমরা এ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সে জন্যই গত তিন দিন কোনো প্রগ্রাম করিনি। কিন্তু আমরা এখন দেখছি আমাদের পুলিশ প্রশাসন এখনো আসামিদের ধরতে পারেনি। আমরা আদিবাসীরা হতাশ হয়েছি। আমরা কি বিচার পাব না? যদি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয়, তাহলে আমরা সারা দেশে গারো সম্প্রদায় অচিরেই মাঠে নামব।’

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রাতে দুই স্কুলশিক্ষার্থী পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিল। বাড়ি ফেরার পথে হত্যার ভয় দেখিয়ে তাদের গণধর্ষণ করা হয়। মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বের হয়। পরে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ধর্ষণের শিকার দুই পরিবারের অভিযোগ, তাদের ভয় দেখিয়ে আইনের সহায়তা নিতে দেয়নি এ ঘটনায় জড়িত আসামিদের পরিবারের লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে ৩০ ডিসেম্বর দুই গারো স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ১০ জনকে আসামি করে থানায় মামলা হয়। অভিযুক্ত প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ‘মামলার পরই আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। আমাদের টিম আসামিদের ধরতে মাঠে অভিযান অব্যাহত রেখেছে। এ বিষয়ে আমাদের কোনো গাফিলতি নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি