1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি স্ট্যান্ডিং র‌্যালি বের হয়ে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্স, সমাজকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।

পরে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, জেলা তথ্য কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ও হিজরা নেতা আরিফা আক্তার ময়ূরী প্রমুখ।

এসময় বক্তারা জানান, সচেতনতা, ধর্মীয় অনুশাসন এবং সকল ক্ষেত্রে মূল্যবোধ সমুন্নত রেখে সম্পর্ক তৈরি ও শুদ্ধ আচার-আচরণ চর্চা এইডস প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। মাদক সেবন, অনিরাপদ শারীরিক সম্পর্ক ও রক্ত গ্রহণ বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি