1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ভালুকা উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে নতুন বাসস্ট্যান্ড এলাকায় ওই র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খালেকুজ্জামান তালুকদার হুমায়ুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ঢালী, বিরুনীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরকার, ভালুকা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পৌর বিএনপি নেতা আলহাজ্ব মো. হাতেম খান, উথুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী কমান্ডার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ জুয়েল, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুবদল নেতা নিয়ামুল করিম জান্নাত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিন, পৌর শ্রমিকদলের আহ্বায়ক সৌমিক হাসান সোহাগ প্রমুখ।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি