1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দূর্গাপুরে বিজিবির অভিযানে এক গরু আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

নেত্রকোনার সীমান্ত থেকে ভারতীয় চোরাচালানকৃত একটি গরু আটক করতে পারলেও কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সদস্যরা।

পাহাড়ি সীমান্ত দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভবানীপুর এলাকার সোমেশ্বরি নদীর পাড়ে আজ বুধবার অভিযান চালিয়ে চোরাচালানকৃত একটি ভারতীয় গরু আটক করা হয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে আরও জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভবানীপুর বিওপি’র হাবিলদার মো. সেলিম রেজার নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম ভোর সাড়ে ৫টার দিকে ভবানীপুর সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ভারতের সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় গরু আটক করে। তবে চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃত গরুর মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। সকল আইনি প্রক্রিয়া শেষে আটককৃত গরু বুধবার বিকালে নেত্রকোনা জেলা কাস্টমস অফিসে জমা দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি