1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নান্দাইলে ছাগলের ডাকে ধরা খেল ৩ চোর!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

মুষলধারে বৃষ্টির মধ্যে সড়কে চলছিল অটোরিকশা। ভেতরে দুটি ছাগল। যাত্রীর সিটে দুই যুবক। তারাই ছাগলগুলোর মুখ চেপে ধরে বসে আছে। হঠাৎ মুখ ছাড়িয়ে ছাগল ডাকতে শুরু করে। এমন সময় ছাগলের ডাকে সন্দেহ হয় পথচারীদের। ধাওয়া দেয় অটোরিকশাটিকে। এর পর ছাগলসহ আটক করা হয় তাদের। পরে জানা যায়, তারা ছাগলগুলো চুরি করে নিয়ে যাচ্ছিলেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারিনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অটোরিকশাসহ তিন চোরকে আটক করে থানায় আনে।

আটককৃতরা হচ্ছেন- হোসেনপুর উপজেলার রাসেল, নাঈম ও আলফাজ। তারা উপজেলার মেছেরা গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃষ্টির সময় ছাগল দুটি পাশের একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় তিন চোর মিলে ছাগলদুটিকে কোলে করে ইজিবাইকে তুলে নিয়ে পালাতে চেয়েছিলেন। তিনজনকে আটক করে মারধর করলে তারা ছাগল চুরির বিষয়টি স্বীকার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি