1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত

ফুলবাড়ীয়ায় নিজ বাড়িতে নারীকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিজ বাড়িতে নারগিস বেগম (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ জুলাই) রাতে উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা পালোয়ান মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারগিস বেগম একই উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামের সমর আলী খানের মেয়ে। তিনি প্রায় ২০ বছর ধরে ওই বাড়িতে বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নারগিস বেগম সন্ধার পর থেকে নিজ কক্ষ থেকে বের না হওয়ায় প্রতিবেশীরা তাকে ডাকতে যায়। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাসার দরজা ধাক্কা দিতেই নারগিস বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘এখনো আমরা ঘটনাস্থলে আছি। তবে হত্যাকাণ্ডের ঘটনা কে বা কার ঘটিয়েছে, এখনো জানা যায়নি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি