1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

নেত্রকোনায় তুলে নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১

নেত্রকোনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) রাতে সদর উপজেলার কয়রাটী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মিরাজ খাঁর ছেলে।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সাইকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাড়িতে একা পেয়ে ওই গৃহবধূকে নয়ন মিয়া (২৩), সাইফুল ইসলাম (২৪) ও আবদুল হাই (৩২) উত্যক্ত করে আসছিলেন। ২৪ জুন মধ্যরাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ওই তিন যুবক ওই নারীর মুখে গামছা বেঁধে নির্জন স্থানে তুলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেন। পরবর্তীতে গত ২৬ জুন ওই তিনজনের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত বিষয়টি তদন্ত পূর্বক আগামী ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নেত্রকোনা মডেল থানার ওসিকে নির্দেশ দেন। পরে পুলিশ শনিবার ওই মামলায় নিজ বাড়ি থেকে সাইকুল ইসলামকে গ্রেফতার করে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাখের আহম্মেদ বলেন, ‘অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি