1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

হালুয়াঘাটে ২ দিনে ৩ নারীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক স্থানে গেল ২ দিনে ৩ নারী আত্মহত্যা করেছেন। ওই তিন আত্মহত্যার ঘটনাই পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, (২২ জুলাই) বৃহস্পতিবার রাতে উপজেলার খন্ডকপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী লাকি আক্তার (৩০) নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে কলহের জের ধরে আত্মহত্যা করেন। একই দিন উপজেলার মকিমপুর নগুয়া গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী মির্জা মনি (৫০) নামে এক নারীও আত্মহত্যা করেন। তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল।

অন্যদিকে (২৪ জুলাই) শনিবার উপজেলার ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর গ্রামের আলমগীরের স্ত্রী তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূও আত্মহত্যা করেন। স্বামীর সঙ্গে স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে এই ঘটনা ঘটান ওই গৃহবধূ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত দুই দিনে হালুয়াঘাটে ৩ নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। হালুয়াঘাট থানায় নিয়মিত মামলা হয়েছে। তবে খন্দকপাড়া গ্রামের লাকি আক্তারের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা হয়েছে এবং ধুরাইল ইউনিয়নের তানিয়া আক্তারের বিষপানে আত্মহত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি