1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সরিষাবাড়ীতে দুটি ভবনের নির্মাণকাজের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার বিকেলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান উপজেলা পরিষদ চত্বরে দুটি ভবন ও উপজেলা পরিষদের প্রধান ফটকের নির্মাণকাজের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরে সরকারি অর্থায়নে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানের দোতলা বাসভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সাংসদ মুরাদ হাসান। এ সময় ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলার আমার বাড়ি আমার খামার দোতলা কার্যালয়ের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। এ ছাড়া তিনি উপজেলা পরিষদের অর্থায়নে ২১ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের প্রধান ফটক নির্মাণকাজের উদ্বোধন করেন।

বিকেল সাড়ে পাঁচটায় প্রতিমন্ত্রী মুরাদ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নির্মাণাধীন তিনতলা মডেল মসজিদ নির্মাণকাজ পরিদর্শন করেন।

উপস্থিত ছিলেন ইউএনও শিহাব উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সমাজসেবা কার্যালয় জামালপুরের সাবেক উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, গণপূর্ত জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. মোবারক হোসেন, ইসলামিক ফাউন্ডেশন জামালপুরের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক প্রমুখ।

ইউএনও শিহাব উদ্দিন আহমদ জানান, প্রতিমন্ত্রী মুরাদ দুই কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরের দুটি ভবন ও উপজেলা পরিষদের প্রধান ফটকের নির্মাণকাজের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী সাংসদ মুরাদ বলেন, তিনি উপজেলার তিনটি অবকাঠামোর নির্মাণকাজের উদ্বোধন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি