1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নেত্রকোনায় দ্বিতীয় ডোজের ১৮ হাজার টিকা ঘাটতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

নেত্রকোনায় করোনাভাইরাস প্রতিরোধের দ্বিতীয় ডোজের প্রায় ১৮ হাজার টিকা ঘাটতি রয়েছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। তবে জেলা সিভিল সার্জন মো. সেলিম মিঞা বলেছেন, ‘দ্বিতীয় ডোজের টিকা সবাই পাবেন।’

জেলায় গত ৭ ফেব্রুয়ারি করোনা প্রতিষেধক টিকাদান কর্মসূচির শুরু করা হয়। ১০টি উপজেলাতেও চলে টিকাদানের কার্যক্রম। মজুত কমে আসায় এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় গত ২৬ এপ্রিল থেকে করোনার টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

জেলায় মোট ৫৮ হাজার ১৮৮ জনকে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। এর তাদের মধ্যে মঙ্গলবার নাগাদ ২৮ হাজার ৮৮৩ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

সিভিল সার্জন বলেন, জেলায় এখনও দ্বিতীয় ডোজ নেয়ার বাকি রয়েছেন ২৯ হাজার ৩০৫ জন। তার বিপরীতে জেলায় এখন মজুত আছে ১১ হাজার ৩৫০টি টিকা। সেই হিসাবে আরও ১৭ হাজার ৯৫৫টি দ্বিতীয় ডোজ টিকার ঘাটতি রয়েছে।

তিনি আরও বলেন, ‘আশা করছি কোনো না কোনো সোর্স থেকে টিকা পেয়ে যাব। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দিতে পারব।’

গত ২৫ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে টিকা মজুত আছে, তা দিয়ে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম চালানো যাবে। এরমধ্যে নতুন চালান না এলে টিকাদান কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি