1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

লুঙ্গি-গেঞ্জি পরে বিসিএস পরীক্ষা দিয়েছে নান্দাইলের শিবলু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

পরণে লুঙ্গি, গায়ে টি-শার্ট, গলায় গামছা ও পায়ে জুতা পরে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করে আলোচিত হয়েছেন খাইরুল হাসান শিবলু (২৯)। ইতোমধ্যে তার ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, লুঙ্গি-গেঞ্জি ও গামছা পরা এক শিক্ষার্থী পরীক্ষার একটি কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন। তার হাতে পরীক্ষার প্রবেশপত্র।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, খাইরুল আলম শিবলু ময়মনসিংহের নান্দাইল উপজেলার আতকাপাড়া গ্রামের মৃত আবুল হাসান কাদেরের ছেলে। তিনি ২০০৬ সালে এসএসসি ২০১০ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ২০১৫ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাস করেন। তাছাড়া এলএলবি প্রিলি ২ বছরের কোর্সও সম্পন্ন করা আছে তার। এ পর্যন্ত তিনবার বিসিএস পরীক্ষা দিয়েছেন শিবলু।

শুক্রবার (১৯ মার্চ) রাজধানীর মহাখালী টিএন্ডটি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে লুঙ্গি, টি-শার্ট ও গলায় গামছা পরে একটি ছবি তার ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন ‘তৃতীয় ও শেষ বিসিএস পরীক্ষা। তাই আজ লুঙ্গি পরেই পরীক্ষা দিলাম।’ এ সময় তার সাথে ছিলেন তার বোন ও ভগ্নিপতি।

এ বিষয়ে খাইরুল হাসান শিবলুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, লুঙ্গি বাংলাদেশের মানুষের বহুল ব্যবহৃত এক আরামদায়ক পোষাক। বাঙালির ঐতিহ্য। এমন আরামদায়ক পোশাক সারাবিশ্বে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে কিনা তা সন্দেহ। বাংলাদেশে বাস করেন কিন্তু কখনও লুঙ্গি পরেননি এমন মানুষ খুঁজে পাওয়া মনে হয় অসম্ভব। আর তাই সেই লুঙ্গি পরেই আমি ৪১তম বিসিএস পরীক্ষা দিলাম।

‘বাংলার সোনার সন্তানরা বিদেশি সংস্কৃতিকে লালন করে না। বরং দেশীয় ঐতিহ্যকে ধারণ করে নিজেকে একজন কৃষক বাবার সন্তান হিসেবে পরিচয় দিলাম।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি