1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

হাসপাতাল থেকে গ্রেপ্তার হলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আজিজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। সোমবার রাতে ঢাকার বাংলামোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানিয়েছেন, তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এছাড়া, র‍্যাবের একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে প্রথমে একদল সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হাসপাতাল ঘিরে ফেলে। এরপর ১০ মিনিটের মধ্যে র‍্যাবের ইউনিফর্ম পরা সদস্যরা এসে অধ্যাপক আব্দুল আজিজকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এর আগে, ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার বিনোদপুর বাজারে একটি নির্বাচনী পথসভা করতে গেলে, আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের প্রত্যক্ষ নির্দেশে তার সমর্থকরা হামলা চালান। এতে বিএনপির প্রচারণার গাড়িবহর ভাঙচুর করা হয়, ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া, আরও ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে মামলার অন্তর্ভুক্ত করা হয়।

গ্রেপ্তারের পর অধ্যাপক ডা. আজিজকে র‍্যাবের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি