1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

শেরপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুরে পৃথক ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন নকলা উপজেলার টালকি ইউনিয়নের পশ্চিম বড়পাগলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ছমির উদ্দিন (৫৫) এবং নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পূর্ব মানিককুড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হাজেরা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজেরা বেগম দুপুর দেড়টার দিকে তার নাতনিকে মাদ্রাসা থেকে আনতে গিয়ে মানিককুড়া গ্রামের হাজীমোড় এলাকায় বজ্রপাতে মারা যান।

অন্যদিকে , শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা ও গুরিগুরি বৃষ্টি হচ্ছিল। দুপুর দিকে আকাশ মেঘলা ও ভারি বৃষ্টির কারনে মাঠে চড়ানো গরু আনতে যান সমু। এসময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় এবং সাথে সাথে ছমির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টালকি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন বদ্দি বলেন, আমার প্রতিবেশী সমু বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে দুপুরে বজ্রপাতে নিহত হন। তার জানাযার প্রস্তুতি চলছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন ছমির উদ্দিন বজ্রপাতের শব্দে স্ট্রোক করে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি