1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সমালোচনা করেন।

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমেদের প্রার্থিতাকে কীভাবে দেখছেন—সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, ‘অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মানসিকভাবে অসুস্থ না হতেন, তবে জেনেশুনে এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতেন না, যার জয়ী হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই।’

প্রার্থিতার অসারতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘তাদের (জোটের) সর্বোচ্চ ভোট হতে পারে ৭৫ বা ৭৬টি, অথচ জয়ের জন্য প্রয়োজন ২২৫টি ভোট। এই বাস্তবতায় এমন সিদ্ধান্তকে বুড়ো বয়সের ভীমরতি ছাড়া অন্য কিছু বলা চলে না।’

অলি আহমেদের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ‘কিছু বেঈমান ও পক্ষ পরিবর্তনকারী মানুষ সবসময় থাকে। আমি এখন অলি আহমেদ সাহেবকেও সেই অবস্থানে দেখি। এর চেয়ে বেশি অপমান করে আমি আর কিছু বলতে চাই না। এখন থেকে তাকে আমি আর মুক্তিযুদ্ধের কেউ বলেও মনে করি না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি