1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানি: ট্রাইব্যুনালে ৩ সাংবাদিককে হাজির ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত ফুটবল খেলায় অতিথি না করায় ছাত্রদল নেতার ‘১৪৪ ধারা জারির’ মাইকিং আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ বাড়লে ভুল বোঝাবুঝি দূর হবে: ধর্ম প্রতিমন্ত্রী ‘ভুল ডাকাতি’র খবরে বনশ্রীতে পুলিশের অভিযান, তথ্যদাতাই আটক হত্যা মামলার রায় ঘিরে নুসরাতের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী

শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানি: ট্রাইব্যুনালে ৩ সাংবাদিককে হাজির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে তাদের হাজির করা হয়।

এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ২৪ আগস্ট তাদের আদালতে হাজির করতে বলা হয়। তিনজনকেই এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর প্রেক্ষিতে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলেছিলেন শেখ হাসিনা।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে প্রশ্ন করাই সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত হতেন কিছু নির্দিষ্ট সাংবাদিক। তারা যেসব বক্তব্য দিতেন, সেসব কোনো প্রশ্ন ছিল না। ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা। তাকে দিয়ে নির্দিষ্ট কথা বলানোর জন্য কিছু উসকানিমূলক প্রস্তাব। এ কারণেই অপরাধ সংঘটিত হয়েছে।

প্রসিকিউশন জানায়, এটি কোনো পুরোনো মামলার অংশ নয়। নতুন করে হওয়া ‘মিস কেস’ বা বিবিধ মামলা। এ ঘটনায় ১৪ জুলাইয়ের উসকানিমূলক প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলাটি এখনও তদন্তাধীন।

এ ছাড়া হেফাজতের সমাবেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়ও মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি