1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সেই তরুণীকে থানায় ডেকেছে পুলিশ মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল যেভাবে থানা থেকে পালিয়েছিলেন মিতু সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা নিয়ে কী বলেছিলেন হাসনাত আবদুল্লাহ? সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচকভাবে দেখবে ঢাকা জবানবন্দিতে উঠে এল নতুন তথ্য, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মিরসরাইয়ে শখের বসে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। একসঙ্গে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই বন্ধু হলেন- তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর। শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে ও ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে। ওমর ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ও শুভ বারইয়ারহাট কলেজের শিক্ষার্থী।

পরিবারের বরাতে পুলিশ জানায়, তালাত মাহমুদ শুভ ও আব্দুল্লাহ আল ওমর শুক্রবার রাতে নতুন মোটরসাইকেল কিনে উপজেলার বারইয়ারহাট যান। গাড়ি কিনে বাড়ি ফেরার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া এলাকায় দ্রুত গতির একটি মালবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শুভ নিহত হয় এবং ওমরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একসাথে দুই বন্ধুর মৃত্যুতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ বলেন, তারা দুজন ভালো বন্ধু ছিল। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করত। বন্ধু ওমরকে নিয়ে শুভ নতুন মোটরসাইকেল কেনার জন্য বারইয়ারহাট গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে বড়তাকিয়া বাজার এলাকায় একটি দ্রুত গতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি