1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

মুক্তাগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, আহত ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টা ও গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, মুক্তাগাছার ধানুকা গ্রামের সুরজ আলী স্ত্রী রিনা খাতুন (৫০) ও শহরের মনিরামবাড়ি এলাকার আব্দুল জুলহাসের ছেলে মো. মাহিন মিয়া (১৬)।

আহতরা হলেন-ছালড়া গ্রামের মুজাম্মেলের ছেলে আরিফুল আলম (৩২), শহরের মনিরাম বাড়ির মজিবুর রহমানের ছেলে আমির উদ্দিন (২৩) ও সিএনজি ড্রাইভার সজিব (১৭)।

জানা যায়, ময়মনসিংহের জামালপুর মহাসড়কের পদুরবাড়ী এলাকায় ময়মনসিংহ থেকে জামালপুরগামী ট্রাক চেচুয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজিকে চাপা দেয়। এ সময় রিনা খাতুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সিএনজির আরও তিন যাত্রী আহত হন। মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাকটি জব্দ করলেও ড্রাইভার পালিয়ে যায়।

এর আগে, গতকাল রাত সাড়ে ৮টায় মুক্তাগাছার বড়হিস্যা বাজারে এক মোটরসাইকেল আরোহীকে ইউনাইটেড গ্রুপের একটি তেলবাহী ট্যাংকার চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মো. মাহিন মিয়া। পুলিশ ট্যাংকারসহ ড্রাইভারকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, উক্ত দুইটি ঘটনায় মুক্তাগাছা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি