1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের বেলতলী নামক স্থানে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ ঘটেছে। এতে সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

রবিবার (২০ ডিসেম্বর ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি নয়ন দাস জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল অটোরিকশাটি। বেলতলী এলাকায় ট্রাক অথবা বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতরা সবাই পুরুষ। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

এ ছাড়া ঘটনাস্থল থেকে এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি