1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভালুকায় গাঁজা আটক করতে গিয়ে ট্রাক চাপায় র‌্যাব সদস্য নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ভালুকায় গাঁজাবাহী ট্রাক আটক করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডষ্টোর এলাকায় রবিবার সকালে ঐ ট্রাক চাপায় র‌্যাব-১ সদস্য নিহত হয়েছে। নিহত র‌্যাব সদস্য ইদ্রিস মোল্লা মানিকগঞ্জের কেল্লাই গ্রামের ইমান মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১ এর পরিচালক লেফটেনেন্ট কর্ণেল আশিক বিল্লাহ।

জানা যায়, টঙ্গী থেকে মাওনা গাঁজার একটা চালান যাচ্ছে। এই গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব-১ এর ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে গাঁজা বহনকারী ট্রাক থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ট্রাকটিকে আটকের জন্য মোটরবাইকে কনস্টেবল ইদ্রিস মোল্লা ও সিনিয়র ডিএডি গোলাম মোস্তফা ধাওয়া করতে থাকে। বাগেরবাজার পর্যন্ত পৌছানোর পরই ট্রাকের পিছন থেকে একটি গাঁজাভর্তি বস্তা ফেলে দেয়। সিনিয়র ডিএডি বস্তাটি উদ্ধার করার জন্য মোটরবাইক থেকে নেমে পড়েন।

কনস্টেবল ইদ্রীস আলী ট্রাকটিকে ধাওয়া করতে থাকে। ট্রাকটি ভালুকা সীডস্টোর এলাকার কোকাকোলার কোম্পানীর সামনে পৌছলে র‌্যাব সদস্য মোটর বাইক দিয়ে ব্যারিকেড দিলে ট্রাকচালক মোটরবাইকটিকে ধাক্কা দিলে ইদ্রিস আলী মোল্লা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ভরাডোবা হাইওয়ে ফাড়ি পুলিশের আইসি তৈমুর আলী জানান, গাজাঁবাহী ট্রাকটি ভালুকা সীডস্টোর এলাকার কোকাকোলার কোম্পানীর সামনে পৌছলে র‌্যাব সদস্য মোটর সাইকেল দিয়ে ব্যারিকেড দিলে ট্রাকচালক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ইদ্রিস আলী মোল্লা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও হেলপার ও ড্রাইভার পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি