1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

বিদেশি কূটনীতিকদের অযাচিত মন্তব্য না করার আহ্বান ওবায়দুল কাদেরের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ নিয়ে বিদেশি কূটনীতিকদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জালিয়াতি হয়েছে এ কথা শুধু বাংলাদেশে বলা হয় না, আমেরিকাতেও বলা হয়। সেখানে এখনও পরাজিত পক্ষ নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ করে যাচ্ছে।

আমেরিকার উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বন্ধুত্বটা নষ্ট করবেন না। আমেরিকার সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ। বাংলাদেশের আদালত পাড়া নিয়ে কথা বলেন, নিজের দেশের কী অবস্থা? আয়নায় নিজেদের চেহারা আগে দেখুন।

ওবায়দুল কাদের আরো বলেন, কারও ফরমায়েশ কিংবা কারও হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

সভায় বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক না গলাতে বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে রাষ্ট্রদূত পিটার হাসের দেয়া একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

পিটার হাস আরও বলেন, ‘সহিংসতার এ খবরগুলোর সুষ্ঠু তদন্ত করতে এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি