1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

বাধ্যতামূলক অবসরে আরো এক এসপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

পুলিশ সুপার পদের আরও এক কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অবসরে পাঠানো পুলিশ সুপারের নাম মো. আলী হোসেন ফকির। তিনি রাজশাহী রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি) অফিসে সংযুক্ত ছিলেন। এই পুলিশ কর্মকর্তাকে চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠানোর কথা জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি) অফিসে সংযুক্ত মো. আলী হোসেন ফকিরকে সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এই নিয়ে গত এক মাসে ছয় পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।

গত ৩১ অক্টোবর ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলম ও ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম অবসরে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়।

তাঁরা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি