1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ট্রলি-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের পালাহার নামক স্থানে ট্রলি-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত কাঞ্চন মিয়া (২৮) ধরগাও উকুন্দি পাড়ার আব্দুল বারিক মাস্টরের ছেলে। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাঁরা সবাই অটোরিকশার চালকের যাত্রী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী জানায়, কিশোরগঞ্জ থেকে যাত্রী উঠিয়ে অটোরিকশাটি নান্দাইল চৌরাস্থার দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলির সঙ্গে সংঘর্ষ বাধে। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, খবর পেয়ে সেখানে গিয়ে ট্রলিটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি