1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা টেম্পোর ধাক্কায় ভেঙে পড়ল পর্যটক এক্সপ্রেসের বগির দরজা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আমাদের কাজী নজরুল তারেক রহমান: চিফ হুইপ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি অক্টোবরে উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর : বিমানমন্ত্রী ‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানি: ট্রাইব্যুনালে ৩ সাংবাদিককে হাজির

টেম্পোর ধাক্কায় ভেঙে পড়ল পর্যটক এক্সপ্রেসের বগির দরজা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলগেট এলাকায় একটি টেম্পোর সঙ্গে ধাক্কায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের একটি যাত্রীবাহী বগির দরজার অংশ ভেঙে মাটিতে পড়ে গেছে। সোমবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, গোমদণ্ডী স্টেশন ও বুড়িপুকুর পাড় এলাকার মাঝামাঝি জায়গায় রেল লাইনের পাশে টেম্পোটি দাঁড়ানো ছিল। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ১২টা ৪৫ মিনিটের দিকে অতিক্রম করার সময় সেটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের একটি যাত্রীবাহী বগির দরজার একটি অংশ ভেঙে মাটিতে পড়ে যায়।

গোমদণ্ডী রেলস্টেশনের স্টেশনমাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, দুর্ঘটনার পর ভেঙে পড়া দরজার অংশটি রেলওয়ের হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে টেম্পোটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার সময় টেম্পোটিতে চালক বা কোনো যাত্রী ছিলেন না।

পটিয়া স্টেশনের সহকারী মাস্টার তন্ময় চৌধুরী বলেন, টেম্পোর সঙ্গে ধাক্কা লাগার পর ট্রেনটি দুপুর ১টার দিকে পটিয়া স্টেশনে এসে থামে। ট্রেনটি পরিচালকের সবশেষের কক্ষের দরজাটি ভেঙ্গে যায়। সেখানে প্রায় ১৫ মিনিট ট্রেনটি থামিয়ে ক্ষতিগ্রস্ত দরজার অংশ মেরামতের কাজ করা হয়। পরে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি