জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। রোববার (৬ সেপ্টেম্বর) চিফ হুইপের সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নূরুল ইসলাম মনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি, জাতীয় বিভিন্ন বিষয় এবং পারস্পরিক সৌজন্য ও সহযোগিতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়েও আলোচনা করেন তারা।