1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার চিরবিদায় অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় ছাত্রদল সভাপতির প্রতিবাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য রফিকুল ইসলাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী ‘বাঁধন আমাদের লোক’ দুদকের মহাপরিচালক হলেন নাজমুল হাসান মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান স্পিকারের সামনে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধ উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টার নিষিদ্ধ

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় ছাত্রদল সভাপতির প্রতিবাদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ইতালিতে জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

পাঠকদের জন্য রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

একজন নারী তথা জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সামান্যতম অনুশোচনা হয়নি।

সেহেতু এ সন্ত্রাসীদের জন্য আমাদের মনেও কখনও সামান্যতম সহানুভূতি জাগ্রত হবে না। কঠোর হাতে দমন করা হবে, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি