1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আবু সাদেক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাদেক কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়নে ছবিলা গ্রামের লাল মিয়ার ছেলে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক পিন্টু মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আবু সাদেকের চাচাতো ভাইয়ের ছেলে পিন্টু। তার বাবার নাম আনোয়ার হোসেন আনন্দ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে কবিচন্দপুর গ্রামে ভাইয়ের বাড়িতে বেড়াতে যান আবু সাদেক। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করেন মাদকাসক্ত পিন্টু মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, পিন্টুকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাদকাসক্ত। কিছু দিন আগেও মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। নিহতের রমদে উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি