1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

গৌরীপুরে ভুয়া ব্যাংক কর্মকর্তা আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে সুজন মিয়া (৩৬) নামে এক ভুয়া ব্যাংক কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। সোমবার (৮ মার্চ) বিকেলে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মহিশ্বরণ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের কিসমত বড়বাধ গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি নিজেকে কৃষি ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ওই এলাকার ইদ্রিস সরকারের বাড়িতে গিয়ে কৃষিঋণ দেয়ার কথা বলে টাকা দাবি করেন।

তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে বেঁধে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সুজন মিয়াকে আটক করে।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘প্রতারক সুজন মিয়ার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি