1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

কংস নদে ভাসছিল নারীর লাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

নেত্রকোনা সদর উপজেলার শাহপুর এলাকার কংস নদ থেকে অজ্ঞাতনামা এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার নেত্রকোনা মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা তিনটার দিকে শাহপুর এলাকাবাসী কংস নদে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরনে সালোয়ার-কামিজ ছিল।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, লাশটি দুই থেকে তিন দিনের হতে পারে। তবে লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরিচয় জানার জন্য চেষ্টা চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি