1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

একই কক্ষে দুই বোন, একজন ঝুলন্ত অন্যজন শিকলে বাঁধা!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের ভৈরবের মানিকদী নয়াহাটি গ্রামে থেকে মুর্শেদা বেগম (৩৫) এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় একই কক্ষে শিকলে বাঁধা ছিলেন মুর্দেশার ছোট বোন মিনা বেগম। তবে তারা দুজনই মানসিক রোগী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নয়াহাটি গ্রামের মৃত ইব্রাহীম দফাদারের স্ত্রী মুর্শেদা বেগম ও তার ছোট বোন মিনা বেগম (৩০) একই ঘরে থাকতেন। মুর্শেদার একটি মেয়ে থাকলেও তাকে বিয়ে দেওয়া হয়েছে অন্যত্র। মেয়ে স্বামীর বাড়ি থাকায় তাদের দেখাশুনা করার মতো কেউ ছিলেন না। ছোট বোন মিনা বেগম শিকলে বাঁধা থাকতেন প্রায়ই।

আজ দুপুরের দিকে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা খুলে মুর্শেদার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতরে ছোট বোন মিনা বেগম শিকলে বাঁধা ছিলেন।

ভৈরব থানার তদন্তকারী কর্মকর্তা গৌতম সেন জানান, খবর পেয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ঘরের ধর্ণায় রশিতে বাঁধা ঝুলন্ত অবস্থায় মুর্শেদার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একই ঘরের ভেতরে শিকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে ছোট বোন মিনা বেগমকে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, ধারণা করছি এটি আত্মহত্যা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদ্ন্তের জন্য লাশ কিশোরগঞ্জের মর্গে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি