1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার

বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে ঢাকা–চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা বাজার এলাকায় আজ শনিবার দুপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মালবাহী ট্রেনটি কুলাউড়া জংশন রেলস্টেশন থেকে সিলেটে যাচ্ছিল। আজ বেলা একটা ৫০ মিনিটে ট্রেনটি ভাটেরা রেলস্টেশনের কাছে ভাটেরা বাজার এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে বেলা দুইটা ৪০ মিনিটে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

কুলাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ বেলা সোয়া তিনটার দিকে বলেন, দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে পুনরায় যোগাযোগ স্বাভাবিক হবে। তবে এই কাজে ঠিক কত সময় লাগবে, সে ব্যাপারে তিনি নিশ্চিত কিছু বলতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি