1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

নাইজেরিয়ায় মিললো নতুন বৈশিষ্ট্যেসম্পন্ন করোনাভাইরাস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার পর নতুন বৈশিষ্ট্যেসম্পন্ন করোনা ভাইরাসের সন্ধান মিললো নাইজেরিয়ায়। বৃহস্পতিবার, বিষয়টি নিশ্চিত করে আফ্রিকান রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রক সংস্থা।

আফ্রিকান রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রক সংস্থা জানায়- নিঃসন্দেহে নতুন এ উদ্ভাবন সতর্কতামূলক। তবে, আরও গবেষণার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌছানো যাবে। কারণ, গেলো সপ্তাহে শনাক্ত হওয়া ভাইরাসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম এর গতিপ্রকৃতি। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, দু-তিনটি জেনেটিক সিকোয়েন্স থেকে জন্ম এ ভাইরাসের।

সম্প্রতি, দেশটিতে করোনার বিস্তার ৫২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নাইজেরিয়ায় ১৩’শর মতো মানুষের মৃত্যু হলেও, সংক্রমিত ৮২ হাজার।

ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ভাইরাসটি কোভিড নাইনটিনের তুলনায় দ্রুত এবং সহজে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে; এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিকল্প সমাধান না পাওয়া পর্যন্ত করোনা শিষ্টাচার মেনে চলার তাগিদ ও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি