1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আব্দুল কাদেরের শারিরীক অবস্থার অবনতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কেমোথেরাপি দেয়ার অবস্থা না থাকায় গুণী এই অভিনেতাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নেয়া হচ্ছে ।

নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদসহ জনপ্রিয় অনেক নির্মাতার নাটকে অভিনয় করা শিল্পী আব্দুল কাদের বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন। গত ৮ই ডিসেম্বর তাকে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় আব্দুল কাদেরের অগ্নাশয়ে ক্যান্সার ধরা পরে।

চিকিৎসকেরা জানিয়েছেন আব্দুল কাদেরের শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতেও ভর্তি করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে কেমোথেরাপি দেয়াও সম্ভব নয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আব্দুল কাদেরকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছেন স্বজনেরা।

কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, প্যাকেজ সংবাদের মত বহু জনপ্রিয় টেলিভিশন নাটকের পাশাপাশি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনয় করে দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়েছেন গুণী শিল্পী আব্দুল কাদের। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি