1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

ফাইনালে সাকিবকে পাচ্ছে না খুলনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগে দুঃসংবাদ পেল জেমকন খুলনা। শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তারকা সাকিব আল হাসানকে পাচ্ছে না খুলনা। পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। খবরটি নিশ্চিত করেছেন জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল।

গতকাল সোমবার গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে খুলনা। ম্যাচের পরেই টিম হোটেল ছেড়ে বাসায় ফিরে যান সাকিব। আজ সকালে দলের ম্যানেজার জানান, তার দল ছাড়ার কারণ। মূলত শ্বশুরের অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে তাকে।

এ ব্যাপারে নাফিস ইকবাল বলেন, ‘সাকিবের শ্বশুর গত কিছুদিন ধরে অসুস্থ। গতকাল ম্যাচে সাকিব জানান, অবস্থা আরো জটিল। এটা নিয়ে আমরা টিম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। অবশ্যই পরিবার আগে। তাই আমাদের এই নিয়ে কোনো বাধা নেই। জেমকন খুলনা এটাকে সবসময় গুরুত্ব দেয় ও শ্রদ্ধা করে। কালকে রাতে সাকিব হোটেল ছেড়ে গেছেন। আজকে ওর ফ্লাইট। জেমকন খুলনার পক্ষ থেকে আমরা সবাই তার পরিবারের জন্য দোয়া করছি। আশা করি, সে নিরাপদে পৌঁছাবে।’

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। নিষেধাজ্ঞার বেশিরভাগ সময় সাকিবও সেখানে ছিলেন। চলতি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য গত ৬ নভেম্বর দেশে ফিরেন দেশসেরা অলরাউন্ডার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি