1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

আরিফিন শুভ করোনায় আক্রান্ত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

করোনায় আক্রান্তের মিছিল শোবিজে দিন দিনে বেড়েই চলেছে। এবার জানা গেল, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এ অভিনেতা নিজেই এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন।

আজ শনিবার (১২ ডিসেম্বর) ১ মিনিট ৩৮ সেকেণ্ডের একটি ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার দিয়েছেন শুভ। সেখানে তিনি বলেন, ‘শুভ দুপুর। দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনাললি হয়েই গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসছে। সেটা পজিটিভ।’

‘আমি অফিসিয়ালি জানাচ্ছি যে একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি আমার বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রত সুস্থ হয়ে আবার কাজে ফিরবো। চিকিৎসক বলে দিয়েছেন যে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠবো’- যোগ করেন আরিফিন শুভ।

তিনি আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তার প্রত্যাশা সিরিয়াস কিছু হবে না।

প্রসঙ্গত, বর্তমানে আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আর বঙ্গবন্ধুর বায়োপিকটির কাজ আপাতত করোনার কারণে আটকে রয়েছে। এই সিনেমায় শুভকে দেখা যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি