1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

জাস্ট চিল’ করে মাতিয়ে দিলেন শাকিব খান ও হৃদি শেখ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

অবশেষে জমে উঠলো নাচ। এফডিসিতে জমকালো সেট ফেলে গত ১৮ নভেম্বর হয়েছিলো ‘নবাব এলএলবি’ সিনেমার পার্টি গানের শুটিং। এ গানে ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খানের সঙ্গে বিশেষ চমক হিসেবে অংশ নিয়েছেন নাচের শিল্পী সেরা নাচিয়ে খ্যাত হৃদি শেখ।

অবশেষে সেই গানটি প্রকাশ হলো শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে। সেখানে দেখা গেল নাচে-গানে দুজনে মাতিয়ে দিয়েছেন শাকিব-হৃদি।

বাহারি পোশাকে গ্ল্যামারের ছটায় উষ্ণতা ছড়িয়েছেন হৃদি শেখ। বলা যেতেই পারে, সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে তার অভিষেকটা বেশ জমকালো হলো। প্রথম গানেই দারুণ সাড়া পাচ্ছেন তিনি। বললেন, ‘এটা সত্যিই দারুণ প্রেরণা দিচ্ছে আমাকে। গানটি করেছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। সে জায়গা থেকে খুব প্রশংসা পাচ্ছি। অনন্য মামুন ভাই ও গানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ জানাই আমি।’

গানটি নিয়ে শাকিব খানও বেশ উচ্ছ্বসিত বলে জানা গেছে। তার ভক্তদের বেশ মনে ধরেছে এই পাটি সং।

তবে গানটি নিয়ে খানিকটা সমালোচনাও হচ্ছে। অনেকে শাকিব-হৃদির পারফর্ম করা গানের শিরোনাম, সুরের আমেজ ও কোরিওগ্রাফিতে বলিউডের বেশ কিছু গানের মিল খুঁজে পাচ্ছেন।

‘জাস্ট চিল’ শিরোনামের গানটি লিখেছেন কলকাতার দোলন মৈনাক। এর সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি। গেয়েছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী সুপ্রতিপ ভট্টাচার্য ও অন্তরা মিত্র।

অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমাটি আসছে বিজয় উপলক্ষে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে। এ সিনেমায় শাকিবকে দেখা যাবে প্রতিবাদী এক উকিলের চরিত্রে। যেখানে তিনি ধর্ষণের শিকার হওয়া অর্চিতা স্পর্শিয়ার পক্ষে লড়াই করবেন।

তার বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার এ সময়ে শীর্ষ নায়িকা মাহিয়া মাহি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি