1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

জয়পুরহাটে বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সেবা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

জয়পুরহাটে বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সেবা গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকার স্টেশন রোড থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী ও কাঁদামাটি গ্রুপের সদস্য সেবা কুমার দাস (৩৫) ও তার সহযোগী রাব্বী হাসান অভিকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৫-এর সদস্যরা। শনিবার (৫ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সেবা কুমার দাস পৌর শহরের সাহেবপাড়া মহল্লার স্বপন কুমার দাসের ছেলে। তার সহযোগী রাব্বী হাসান বুলুপাড়া মহল্লার বেলাল হোসেনের ছেলে।
জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, সেবা কুমার দাস সন্ত্রাসী গ্রুপ কাঁদামাটির সক্রিয় সদস্য। সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে তার দলের অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে শহরের শান্তিনগর স্টেশন রোড এলাকায় অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ তাদের গ্রেফতার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
সেবা কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, মাদক ও বালুমহল দখলসহ প্রায় ১০টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি