1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী জাককানইবিতে চালু হচ্ছে চায়নিজ, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষা গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক সেবা, ভোগান্তিতে মানুষ পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বেড়া থানার ওসি প্রত্যাহার পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা বাংলাদেশকে আর কখনো ‘আমিত্বের দেশ’ বানাতে চাই না: ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর পাগলা মসজিদের দানসিন্দুকে চিঠি, মিমকে বিয়ে করতে আবু সাঈদের আকুতি মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিরুজ্জামান সেলিম গ্রেপ্তার জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীকে: জামায়াত

জাককানইবিতে চালু হচ্ছে চায়নিজ, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আগামী বছরের মধ্যে চায়নিজ, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষার কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘আইডিয়া শেয়ারিং অন একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন’ শীর্ষক সেমিনারে অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুর্যান্স সেল (আইকিউএসি) আয়োজিত এ সেমিনারে দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তোলা নয়, বরং উদ্যোক্তা হিসেবে তৈরি করা। একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন সরকারের নির্বাচনি ইশতেহারের অংশ উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ সময় শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে পাঠদান, প্রশিক্ষণ ও চাকরি মেলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, তিনটি বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশপাশের বেকার জনগোষ্ঠীকেও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে। ইউজিসির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের বিষয় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। শিক্ষার্থীদের একাডেমিক ডিগ্রির পাশাপাশি যোগাযোগ দক্ষতা অর্জনের পরামর্শ দিয়ে তিনি বলেন, চাকরির ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি যোগাযোগ দক্ষতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল।

সেমিনারে নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড, বাদশা গ্রুপ, থার্ড আই, মেঘনা গ্রুপ, রানার অটোমোবাইলস, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক ও কনজ্যুমার নিটেক্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের পরামর্শ ও করণীয় তুলে ধরেন।

এ ছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি