1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী জাককানইবিতে চালু হচ্ছে চায়নিজ, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষা গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক সেবা, ভোগান্তিতে মানুষ পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বেড়া থানার ওসি প্রত্যাহার পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা বাংলাদেশকে আর কখনো ‘আমিত্বের দেশ’ বানাতে চাই না: ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর পাগলা মসজিদের দানসিন্দুকে চিঠি, মিমকে বিয়ে করতে আবু সাঈদের আকুতি মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিরুজ্জামান সেলিম গ্রেপ্তার জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীকে: জামায়াত

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে এবার পাওয়া গেছে রেকর্ড পরিমাণ অর্থ। চার মাস ২৪ দিন পর খোলা ১৫টি দানসিন্দু থেকে পাওয়া ৫১ বস্তা টাকা গণনা শেষে মোট ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। দানের এই পরিমাণ মসজিদটির আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ গণনার ফলাফল নিশ্চিত করেন। সকাল সাড়ে ৯টায় টাকা গণনা শুরু হয়ে রাত সাড়ে ৯টায় শেষ হয়। প্রায় ১২ ঘণ্টা ধরে চলে এ কার্যক্রম।

এর আগে শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানসিন্দুকগুলোর তালা খোলা হয়।

টাকা গণনায় অংশ নেন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী ও জেলা প্রশাসনের ২৪ কর্মচারী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাত সদস্যের উপকমিটি গণনা কার্যক্রম পরিচালনা করে।

গণনা কার্যক্রমের নিরাপত্তায় জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন এসআরবি সদস্য এবং ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। গণনা শেষে অর্থ পুলিশ পাহারায় ব্যাংকে পাঠানো হচ্ছে।

এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হয়েছিল। তখন ১৫টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা পাওয়া হয়েছিল। পাশাপাশি মিলেছিল বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নতুন দানের অর্থ গণনার আগে পাগলা মসজিদের তহবিলে জমা ছিল ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। অনলাইন দান হিসেবে জমা রয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

এ ছাড়া প্রায় ছয় বছর পর গত ১২ অক্টোবর মসজিদের সিলগালা করা সিন্দুক খুলে পাওয়া যায় প্রায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা। পরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া যায়। স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ এবং নিলামসংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রায় আড়াইশ বছরের পুরোনো পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত। মানুষের বিশ্বাস, এখানে মানত করলে মনের বাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ নানা উদ্দেশ্যে মানুষ দান করেন। দানসিন্দুকে টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালংকার ও বিভিন্ন সামগ্রীও পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি