1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ কিশোরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন ডিবিতে হস্তান্তর করা হলো সাবেক মেয়র সাঈদ খোকনকে বারিধারার বাসা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন খুলনায় বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’ নাম দক্ষিণ গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার নেত্রকোনায় পর্যটন হাব গড়ার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মারধরের শিকার হয়ে মিনারা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে কামরুল (৪০) ও পুত্রবধূ নিলুফা বেগমের (৩৫) বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তাঁরা দুজনই পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পৌর শহরের কাকনহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনারা বেগম ওই গ্রামের প্রয়াত অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিহাব উদ্দিনের স্ত্রী।

নিহতের মেয়ে শাহানারা বেগম চায়নার অভিযোগ, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কামরুল ও তাঁর স্ত্রী প্রায়ই মিনারা বেগমকে মারধর করতেন। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা তাঁর মাকে মারধর করেন। পরে তাঁকে ও তাঁর মাকে একটি ঘরে আটকে রাখা হয়।

শাহানারা বেগম আরও জানান, মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তিনি তাঁর মামা আলামিনকে খবর দেন। খবর পেয়ে আলামিন ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।

স্বজনদের বরাতে জানা যায়, অসুস্থ মিনারা বেগমকে সোমবার রাত ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি